কুড়িগ্রামে আবারও হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ছয়টায় জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস।
মৃদু শৈত্যপ্রবাহ
কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে শীত জেঁকে বসেছে। তাপমাত্রার পারদ ৯ থেকে ১১ ডিগ্রিতে ওঠানামা করছে প্রতিনিয়ত। ফলে তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল ও রাতে বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা
শীতে কাঁপছে গোটা দেশ। এর মধ্যে সাত জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে কেমন শীত পড়বে, তা-ও জানিয়েছে সংস্থাটি।
দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, এই শৈত্যপ্রবাহ কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।
শীতে কাঁপছে পঞ্চগড়। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেশ কয়েকদিন ধরে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
হিমালয়ের কাছে হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় পঞ্চগড়জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।
পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রির ঘরে। এতে করে এ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর থেকে ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে এ হিমাঞ্চল। তবে কুয়াশা ভেদ করে দেখা গেছে সূর্যের মুখ।
চুয়াডাঙ্গায় আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। মাঘের শীতে জবুথবু এখানকার জনজীবন। ঘন কুয়াশা ও উত্তরের হিম বাতাসে বেড়েছে দুর্ভোগ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। সব চেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।